পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান তার নিজ অথ্যায়ানে শীত বস্ত্র প্রকৃত দুস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে বিতারণ করছেন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। হাড়কাঁপানো এ শীতে প্রান্তিক মানুষেরা কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে, তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি সহযোগীতা কামনা করেছেন বনবিবি সংগঠণ।




















