বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনা‍য় তালতলীতে অটোগাড়ি স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোগাড়ি স্ট্যান্ড এর সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাতে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজারের ব্যাটারিচালিত অটোগাড়ির স্টানের সিরিয়াল নিয়ে জলিল মৃধা ও রাজিব ফকিরের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

দু’পক্ষের সংঘর্ষে জলিল মৃধা (৩৬) এমাদুল (২৫), রিপন মৃধা (৫০) ও রাজিব ফকির (৩২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, জলিল মৃধা ও রাজিব মৃধার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকলেই বিএনপি সমর্থক।আহত রিপন মৃধার ভাইয়ের ছেলে হৃদয় মৃধা বলেন, রাজিব ফকির ২০-২৫ জন বিএনপির নেতাকর্মী নিয়ে আমার চাচার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে। এতে চাচাসহ তিনজন গুরুতর আহত হয়েছে।

আহত রাজিব ফকিরের বন্ধু ইলিয়াস ফরাজী বলেন, জলিল মৃধার ভাইয়ের ছেলে লাউপাড়া বাজারে অটোগাড়ি সিরিয়াল ভেঙে জোরপূর্বক গাড়ি চালাতে চেষ্টা করে। এতে জামাল নামের একজনে বাধা দিলে তাকে মারধর করেছে। রাজিব এ বিষয়টির প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পরিবহন ব্যবস্থাকে সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

মানবিক কাজের সম্মাননা পুরস্কারের অর্থ মানবিক কাজে ব্যয় করবেন সরোয়ার

আগামী নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিবে ছাত্রলীগ : এমপি এনামুল হক

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা

ঝিকরগাছায় গরিবের ঈদের চাউল উধাও : বিতরণে অনিয়মের অভিযোগ

ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন

সুনামগঞ্জে যাদুকাটা নদীতে বালু শ্রমিকের মৃত্যু

আগস্ট বিপ্লবে বিজয়ের নেপথ্যের নায়ক তারেক রহমান -আনিসুর রহমান আনিস 

পোকখালীতে দৃষ্টি প্রতিবন্ধির বাড়ী আগুনে পুড়ে ছাই