বাংলাদেশ সকাল
রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় স্বামী স্ত্রীসহ তিন মাদক কারবারি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা॥ বরগুনার পাথরঘাটায় অবৈধ মাদক গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে র‍্যাব – ৮। আটকৃতদের মধ্যে একজন নারী কারবারিও রয়েছেন। এসময় তাদের কাছে থাকা ১২ কেজি অবৈধ মাদক গাঁজা জব্দ করা হয়।

রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পটুয়াখালী র‍্যাব- ৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা এলাকার মৃত পনু মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (২৪), একই এলাকার জমির আলির ছেলে মোঃ রফিক বিহারী (৩০) ও তার স্ত্রী হাজেরা বেগম(২৬)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তি বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকায় র‍্যাব-৮ এর এএসপি নাজমুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র‍্যাব সদস্যরা। এসময় ঢাকা থেকে বরগুনায় আসা একটি লঞ্চ থেকে কাকচিড়া ঘাট টার্মিনালে নামা তিন যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি করলে তাদের সঙ্গে থাকা ব্যাগে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী র‍্যাব – ৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন আটক তিন কারবারিকে পাথারঘাটা থানায় হস্তান্তর করা হবে। এবং তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হিরো আলমের উপর হামলা এবং বাদল মির্জার বাড়িতে ভাংচুর্রের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ 

হাইকোর্টের আদেশে পাইকগাছার মধুমিতা পার্কের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ হলেও হয়নি আ.লীগ কার্যালয় 

বন্ধে কিছুই করেনি ফ্রান্স-যুক্তরাজ্য: ট্রাম্প

তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ সংস্থার উদ্যোগে স্বল্প মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত 

রাণীশংকৈলে কোচের ধাক্কায় নিহত ১, আহত ২ 

দীর্ঘ শ্বাসকষ্টের পর আমেরিকা মহাদেশের প্রথম পোপ ‘পোপ ফ্রান্সিস’ মারা গেছেন

ঈদুল আযহা উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দর ৭ দিনের বন্ধ ঘোষণা 

স্ত্রীকে কুপিয়ে ভারতীয় নাগরিকের শেরপুরে আত্মগোপন, করেছেন বাংলাদেশী পাসপোর্ট 

ময়মনসিংহে আহত পরিবহন শ্রমিকদের পাশে মানবিক ওসি শাহ্ কামাল আকন্দ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা