বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট॥ বাংলাদেশের জনগন সকল সময়ই ফিলিস্তিনের জনগন আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ অভিমত প্রকাশ করেছে যে, ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্রের কারণে আজ ফিলিস্তিনের জনগণের জন্য আলাদা রাষ্ট্র গঠন তো দূরের কথা, তারা নিজ আদি নিবাস থেকে বিতাড়িত হচ্ছে। ফিলিস্তিন ভূখন্ডে আরব-ইহুদি দ্বন্ধের সূত্রপাত, বর্তমানে তা গুরুতর বিশ্ব সংকটে রূপ নিয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।

তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত স্বাধীন-সার্ববৌম বাংলাদেশের জনগন একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ফিলিস্তিনি ভূখন্ডে দখলদার শক্তি সাম্প্রতিক নৃশংসতাসহ সকল ফিলিস্তিনির বিরুদ্ধে বেআইনি ও যুদ্ধংদেহী পদক্ষেপের তীব্র বিরোধী বাংলাদেশের জনগন।

নেতৃদ্বয় বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যামে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের জনগণের প্রতি বিশেষ সমর্থন দিয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে সকল সময়ই। ফিলিস্তিনের নিপীড়িত-নির্যাতিত জনগণের জন্য বাংলাদেশের সহমর্মিতা সব সময়ই অটুট রয়েছে।

তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত ন্যাপ প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল সময়ই বিশ্বের সকল স্বাধীনতাকামী ও নির্যাতিত মানুষের পক্ষে ছিল, আছে এবং থাকবে। কয়েক দশক ধরে উপনিবেশিক নির্যাতন এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়া, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের শিকার হওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জনগনের রয়েছে।

নেতৃদ্বয় ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি বাংলাদেশের জনগন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিনির জনগনের দীর্ঘ সংগ্রামের প্রতি সমর্থন জানাচ্ছে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের ন্যায়সংগত আকাঙ্খার প্রতি আমাদের অবিচল সমর্থন সকল সময়ই থাকবে।

তারা ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শক্তি সাম্প্রতিক নৃশংসতাসহ সকল ফিলিস্তিনির বিরুদ্ধে বেআইনি ও যুদ্ধংদেহী পদক্ষেপের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অব্যাহত আগ্রাসন, অবৈধ বসতি নির্মাণ এবং বাড়িঘর ভেঙে ফেলা বন্ধ করার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সহকারী ভুমি কর্মকর্তা শরিফুলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

ঝিকরগাছায় খাল ও নদের পানি সুরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

কোটচাঁদপুরে অনলাইন জুয়া খেলে নিঃস্ব যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা

পবায় গ্রীণ অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

বীর মুক্তিযোদ্ধার ৯০ উর্দ্ধ বিধবা স্ত্রী জিন্নাত আরা আয়েশা বিচারের দাবীতে পথে পথে

সীতাকুণ্ড পৌরসভা এবং কক্সবাজার থেকে ৫টি গরু উদ্ধার; ১টি পিকআপ ও অস্ত্রসহ আটক -৩

যশোরে খুন সহ একাধিক মামলার আসামী হৃদয় গ্ৰেফতার 

শেরপুরে নকলায় ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার