বাংলাদেশ সকাল
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাই-সাইকেল ও হ্যান্ড মাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আব্দুল হাই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥  বাই সাইকেলে চেপে এলাকা ঘুরে ঘুরে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হ্যান্ড মাইকে ভোট প্রার্থনা করছেন। বাই সাইকেলে রয়েছে একটি কাপড়ের ব্যাগ।

এই ব্যাগের ভিতর কাপড়-চোপড়সহ প্রয়োজনীয জিনিস। প্রচার করতে করতে যেখানে রাত হচ্ছে সেখানেই কোন বাড়িতে রাত্রি যাপন করে, পরের দিন আবার প্রচারণা চালাচ্ছেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার।

নির্বাচন পাগল এই চেয়ারম্যান ইতোমধ্যে  চার বার ইউপি চেয়ারম্যান পদে, চার বার উপজেলা চেয়ারম্যান পদে এবং চার বার জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন করেছেন। এর মধ্যে একবার তিনি বঙ্গসোনাহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং ২০০৯ সালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

এ সময় স্থানীয় জনসাধারণকে নগদ টাকা,বাড়ি বাড়ি গিয়ে চাউল ও মুড়ি তুলে তাকে সহায়তা করেছিলেন। নির্বাচিত হবার পর বেশিরভাগ সময় তিনি ড্রেন পরিস্কার ও রাস্তা-ঘাট ঝাড় দেবার কাজে ব্যস্ত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায়  ড্রেনের ভিতরে নেমে ময়লা পরিস্কার করার খবর দেশের জনপ্রিয় ম‍্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাকে নিয়ে একটি প্রামান‍্যচিত্র প্রচারিত হয় ইত্যাদির অনুষ্ঠানে।

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার একজন স্কুল শিক্ষক ছিলেন। গত বছরের অক্টোবর মাসে তিনি চর-ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসাবে অবসরে যান।

উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রচারনার সময় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসাবে  ২৫ কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা) প্রতিদ্বন্ধিতা করেন।

এবারও জাকের পার্টির প্রার্থী হিসাবে তিনি প্রচরণা চালাচ্ছেন। জাকের পার্টির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করবেন। তিনি বলেন, ইউপি ও উপজেলা চেয়ারম্যান হিসাবে সাধ্যমত মানুষের উপকার করার চেষ্টা করেছি কিন্তু এ পদে ক্ষমতা সীমিত।

তাই জাতীয় সংসদ সদস্য হিসাবে এলাকার উন্নয়ন করতে চাই। নির্বাচিত হলে তিনি নদী ভাঙ্গন রোধ, বেকার সমস্যা ও বেসরকারী শিক্ষকরা যাতে সহজে পেনসনের টাকা উত্তোলন করতে পারে  সে ব্যাপারে অগ্রাধিকার দিবেন।

তিনি ১৮ জানুয়ারী থেকে প্রচারণার কাজ শুরু করেছেন এবং প্রতিটি এলাকায় জনগণের বিপুল সারা পাচ্ছেন বলে জানান। তিনি বলেন, আমি লক্ষণ পেয়েছি আল্লাহ এবার আমাকে এমপি বানাবে। প্রচারণা শুনতে আসা অনেকে জানান, তিনি অত্যন্ত সহজ সরল ভালো মানুষ। আমাদের এলাকার লোক হিসাবে আমরা তাকে ভোট দিব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত লুৎফর রহমান

বালাপাড়া সীমান্তে জমি নিয়ে সংঘর্ষ থামাতে বিজিবি

দেবহাটায় আল ফুরকান দাওয়াহ্ একাডেমী ও এতিমখানার উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

কালীগঞ্জে খাদ্য অপচয় রোধ সেমিনার অনুষ্ঠিত 

ঘুর্ণিঝড় মিধিলি’র তান্ডবে আমতলীতে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সীতাকুণ্ডে মানবিক সংগঠন আলো’র খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহে কিশোর -কিশোরী ও সরকারি কর্মকর্তাদের সাথে শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সংলাপ 

আগামীকাল নারায়ণগঞ্জে সম্মেলন কে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন এর ব্যাপক প্রস্তুতি

১৪ ঘণ্টা লাশ জিম্মি রেখেছিল হাসপাতাল, ডিসি জাহিদুল ইসলামের হস্তক্ষেপে মুক্তি

ঝিকরগাছায় ক্ষ্যাপা বাউল কানাই শাহ স্মরনে স্বাধুসঙ্গ, বাউল গান ও ভক্ত মিলনমেলা শুরু রবিবার