বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারার তাহেরপুরে গত ১ বছরে দেড় ডজন মোটরসাইকেল চুরি; ধরা ছোঁয়ার বাইরে চোর চক্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও অজানা কারণে ধরাছোঁয়ার বাইরে চোর চক্র।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, গত এক বছরে রাজশাহীর বৃহত্তর কাঁচামালের বাজার তাহেরপুর ও আশেপাশের এলাকা থেকে প্রায় ১৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।সিসিটিভি ফুটেজ থাকার পরেও চোরদের সনাক্ত করতে পারেনি পুলিশ।

এজহার সুত্রে ও এলাকাবাসী সুত্রে জানা গেছে চলতি বছরের মার্চ মাসের ২২তারিখে অনুমানিক সকাল ১১টার সময় তাহেরপুর বাজারের পুরাতন পেঁয়াজ হাটা মসজিদের পশ্চিম পাশ থেকে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুজ্জামান মন্ডলের ১৫০সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়।চুরি হওয়ার সময়ের সিসিটিভি ফুটেজ থাকা সর্তেও কোন অপরাধী কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খোদ ডিএসবি সদস্যের মোটরসাইকেলটিও চুরি হয়েছে গত বছর তবুও চোরেরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। এছাড়াও তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

হাবুলু সরদারের পালসার মোটরসাইকেল, রফিকুল ইসলামের ডিস্কোভার মোটরসাইকেল,কিটনাশক ব্যবসায়ি ইয়াহিয়া কাজীর পালসার মোটরসাইকেল সহ প্রায় ১৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

তাহেরপুর পৌরসভার বাসিন্দা পারভেজ আলম বলেন,আমার ১টা মোটরসাইকেল চুরি হয়েছে কিন্তু চোর গ্রেফতার বা গাড়ি উদ্ধার হয়নি।আমরা চোরের ভয়ে বাজারে মোটরসাইকেল নিয়ে আসতে পারি না।সব সময় আশংকায় থাকি কখন যেন চুরি হয় শখের মোটরসাইকেলটি।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন,ইতোমধ্যে ৩ চোর কে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া মোটরসাইকেল গুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নেশার টাকা জোগাতে চট্টগ্রাম নগরীতে দিন দিন বাড়ছে রিকশা চোর

গাজীপুরে আলোচিত ভূমিদস্যু মাহবুব আলম গ্রেপ্তার

যে দেশে মসজিদ পাহারা প্রয়োজন হয় না,সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না

বোদা ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় ডিবি’র পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবসে সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান 

অতিরিক্ত গতির কারণে যশোর-মাগুরা মহাসড়কের  হুদার মোড়ে পরিবহন পাল্টি

অভিনব কৌশলে গুইমারায় ভূমিহীনদের খোঁজে ইউএনও

ভূরুঙ্গামারীতে সাত জুয়াড়ী গ্রেপ্তার 

জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যােগে নব- নির্বাচিত দুই বাজার সেক্রেটারী কে সংবর্ধনা প্রদান