বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে একাধিক জনের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এমদাদুল হক নামের এক প্রতারকের বিরুদ্ধে। এই অভিযোগের মামলায় গত ২২ মার্চ আদালত থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলার বাদী মিজানুর রহমান সুজন ও ইমামুল ইসলাম। এরপর গত ২৪ অক্টোবর ওই প্রতারক এমদাদুলের বিরুদ্ধে একই মামলা করে উপজেলার সলইপাড়া গ্রামের ভুক্তভোগী সজিব আলীর পিতা আব্দুল আলী।

মামলা সূত্রে জানা গেছে, সজিবকে জাহাজে চাকরি দিবে বলে গত বছরের জুন মাসের ১০ তারিখে ১ লক্ষ ২৫ হাজার টাকা নেয় এই প্রতারক এমদাদুল। এরপর বছর ঘুরলেও টাকা ফেরত না দিয়ে নানান হুমকি প্রদান করে সে। বিভিন্নজনদের ধরে সুবিচার না পেয়ে শেষমেষ আদালতের দারস্থ হয় ভুক্তভোগী।

এ নিয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ময়লাল আলী বলেন, প্রতারকের বিরুদ্ধে করা মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করছি আমার মক্কেল সুবিচার পাবে। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি মামলা চলমান আছে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিবপুর পৌরসভা ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত

জয়পুরহাট জেলাবাসী সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ খন্দকার মিজানুর রহমান

আমতলীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালে চুরি হওয়া মিনি ট্টাক যশোরে উদ্ধার: ডাসারের ৪জন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

সোনারগাঁয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

শেরপুরে নারী ফুটবলার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

নাটোরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত

বাছাইয়ে মনোনয়ন বৈধ ১৯৮৫ জনের, বাতিল ৭৩১

নতুন বছরের ৮ সংকল্প