বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’: জাহিদুল ইসলাম মিঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের যথাযথ সহায়তা ও সুযোগ দেওয়া গেলে তারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হবে। ”

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে অবস্থিত সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিদ্যালয়ের শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টান্ন নিয়ে যান। ডিসিকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা।

জেলা প্রশাসক বলেন, ‘যেসব পরিবারে চ্যালেঞ্জ শিশু রয়েছে, তারা প্রতিদিন নানা ধরনের কষ্ট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান- যা কেবল তারাই উপলব্ধি করতে পারেন। এই শিশুদের অনেকের মধ্যেই রয়েছে বিশেষ মেধা ও দক্ষতা। আমাদের কাজ হবে সেই মেধা ও প্রতিভা খুঁজে বের করে তা বিকশিত করার সুযোগ করে দেওয়া।

তিনি আরও বলেন, ‘শিশুরা যে সেক্টরে আগ্রহী, সেই সেক্টরে কাজ করার সুযোগ পেলে তারা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারবে। আমরা সবসময় তাদের পাশে আছি। ’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরের বনগাঁও গুচ্ছ গ্রামের অধিকাংশ ঘর পড়ে আছে ফাঁকা, নেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা  

বদলগাছী বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এডিসি ও ইউএনও কে অবরদ্ধ,  মাইকে বহিষ্কার ঘোষণা

কাশিয়ানীতে মধুমতী নদীতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ 

ঝিকরগাছায় তিন মাদক চোরাকারবারি আটক 

শেরপুর কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১২ হাজার আসামি করে মামলা

রাণীশংকৈলে আ’লীগ থেকে কাউন্সিলর তালেবকে বহিষ্কার

জয়পুরহাটে ইট ভাটা চালু রাখার দাবীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

ঝিনাইদহ জেলা যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা

জলঢাকায় ৩০টি রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মারলো জনতা

আরব আমিরাত দাঙ্গার দায়ে ৩ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড, ৫৪ জনকে জেল ও নির্বাসন