বাংলাদেশ সকাল
সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত নগরীর বিভিন্ন পয়েন্ট : জনদূর্ভোগ চরমে 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, চট্রগ্রাম থেকে॥ টানা বৃষ্টিসহ জোয়ারের পানিতে বন্দর নগরী চট্রগ্রামে বিভিন্ন এলাকা প্লাবিত। রাতের বৃষ্টিতে ডুবলো নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, নিচ তলার বাসাবাড়িসহ ব্যবসায়ীক প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সেই সাথে বৃষ্টির পানিতে যোগ হয় জোয়ারের পানিও। যার ফলে নিচু এলাকায় পানিতে বন্দি।

চলতি বর্ষা মৌসুমে নগরবাসী এমন জলাবদ্ধতা আর দেখেনি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। অন্যদিকে বৃষ্টির সাথে জোয়ারের পানি লেগে আছে।

৬ আগস্ট সরেজমিনে দেখা যায়, নগরীর বাকলিয়া, তুলাতলী, চকবাজার, বহদ্দারহাট, মেয়র ভবনের সামনের গলি, মুরাদপুর, সিএমবি, কাপ্তাই রাস্তার মাথা, মাজার গেইটের নানা পয়েন্টসহ নগরীর বিভিন্ন স্থানে সড়ক-উপসড়ক পানিতে বন্দি। নালা ও ড্রেন পরিষ্কার না থাকায় সড়ক ও অলি-গলি থেকে পানি খালে যেতে সময় লেগেছে। ফলে নগরীর বিভিন্ন নিচু এলাকায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতে বৃষ্টির পানি প্রবেশ করেছে।

অন্যদিকে নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। এছাড়া খোলা ডাস্টবিনের ময়লা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে। বাসায় পানি প্রবেশের ফলে নষ্ট হচ্ছে আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিস।

কজন সাধারন পথচারীর সাথে আলাপকালে জানা যায়, বর্ষার আগে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করার এহেন অবন্থা বলে জানায়। বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিও থেমে নেই। চট্রগ্রাম জুড়ে জনদূর্ভোগ চরমে বললে চলে।

এক বাসার ভাড়াটিয়ার সাথে কথা হলে তিনি জানান, তিনদিন ধরে বাসার নিচে মার্কেটে সব দোকানপাঠ বন্ধ। প্লাবিত হওয়ার কারনে। সবখানে পানি আর পানি। বন্যার সুযোগে জিনিসপত্রসহ যানবাহনের ভাড়াও বৃদ্বি নিচ্ছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টারের উদ্যোগে দাওয়াতি মজলিস ও কর্মশালা হতে চলেছে

শার্শার কায়বায় আবারও একই স্থান থেকে ২টি হাতবোমা উদ্ধার

ময়মনসিংহে মাদ্রাসার ছাত্রদের সাথে মতবিনিময় করেন ওসি শাহ্ কামাল আকন্দ 

কালীগঞ্জে ৪ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই 

গুরুদাসপুরে পৌর মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত 

চট্টগ্রামে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ 

নাটোর বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

রাণীনগরে আগুনে ৭ বসতবাড়ী পুড়ে ছাই, নিহত ১

যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা

দিনাজপুর চিরিরবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩