বাংলাদেশ সকাল
শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বেমাপোল সীমান্তের চাত্রের বিল এলাকার আক্তার মাহমুদ বাবলুর মাছের ঘের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। সে ওই মাছের ঘেরে গার্ডের কাজ করতো। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।নিহত অহিদুল ইসলাম ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকার নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, দুপুরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীমা অক্সিজেন প্লান্টের মালিক সান্টুর ৭ দিনের রিমান্ড আবেদন; জনমনে মিশ্র প্রতিক্রিয়া

বুড়ি তিস্তা নদী পুনঃ খননের উদ্বোধন

সীমান্ত দিয়ে পাচারকালে ৬টি ভারতীয় গরু জব্দ

ঈদুল আজহায় অতিরিক্ত ট্রেন, আন্তঃদেশীয় তিন ট্রেন ঈদে বন্ধ

যশোরের চৌগাছায় মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক ৩ নগদ অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ 

নাটোরে মুদি দোকানের ইটের দেওয়াল ভেঙ্গে চুরি

যশোরে ডাকাতের প্রস্তুতি কালে ৯ জন আটক 

পাথরঘাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারে দাবীতে তৃতীয় দিনের মতো মানববন্ধন

বগুড়া শিবগঞ্জ মাঝিহট্ট ইউনিয়ন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও সূধী সমাবেশ