বাংলাদেশ সকাল
সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। সে মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, তার নির্দেশনায় আমড়াখালি বিজিবি চেকপোস্টের সুবেদার আহাদ আলী এর নেতৃত্বে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০ হাজার মার্কিন ডলারসহ আটক করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা। পরে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় একটি আই ফোনসহ দুইটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সিজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন। আটককৃত মার্কিন ডলার ও মোবাইলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

পৃথিবীর বুকে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ -দুবাইয়ে টেকসই ফ্যাশন শো অনুষ্ঠানে কনসালটেন্ট জেনারেল 

সিংড়ায় স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত 

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলী পৌরবাসীর শান্তি র‍‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল

ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কেটে টাকার পাহাড় গড়ছেন মাটিখেকোর দল

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমন এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শৈলকুপায় মদ্যপানে একজনের মৃত্যু

আলু বীজ ডিলারদের সংবাদ সম্মেলন

জাগ্র‍ত জালালাবাদের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ