বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে রাজ করন সিং (৩২) নামে এক ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বন্দরের ২৫ নম্বর শেডে এ ঘটনা ঘটে।

নিহত রাজ করন সিং ভারতের উত্তর প্রদেশ কৌশ্বামী থানার বিধানপুর এলাকার চন্দ্র লাল সিংয়ের ছেলে।

ট্রাকের চালক শিব নরেশ যাদব বলেন, গতকাল সকাল ১১ টার দিকে যখন বাংলাদেশে প্রবেশ করি তখন আমার ট্রাকের হেলপার রাজ করন সিং অসুস্থ ছিল। দিন শেষে সন্ধ্যার দিকে আরও অসুস্থ বোধ করলে চেকপোস্টের বাগ-এ-জান্নাত কওমি মাদ্রাসা মার্কেটের একটি ওষুধের দোকান থেকে গ্যাসের ট্যাবলেট ও অন্যান্য আরও কয়েকটি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আজ ভোরে ট্রাকের ক্যাবিন থেকে তাকে মৃত উদ্ধার করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, গতকাল ভারত থেকে আমদানিকৃত ঔষধ নিয়ে ভারতীয় একটি ট্রাক (ট্রাক নাম্বার (NL-01,AB 1362) নিয়ে বেনাপোল বন্দরে আসেন ট্রাকের হেলপার রাজ করন সিং। বন্দরের ২৫ নং শেডে আনলোড করার জন্য অবস্থান করছিলেন। আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি স্ট্রোক করে মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্দরের দায়িত্বরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বদলী জনিত বিদায় সংবর্ধনা 

সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড ইউমেন্স কলেজে “বসন্ত বরন উৎসব ১৪২৯ অনুষ্ঠিত

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ 

মহেশপুরে কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ঈদগাঁওতে গরু চোর সিন্ডিকেটের সদস্য আটক

ঝিকরগাছায় জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলার প্রতিবাদে র‌্যালী, আলোচনা ও দোয়া মাহফিল

ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম সীমিত আকারে চালু

শ্যামনগরে এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের নিয়ে পুরুষ সংবেদনশীল কর্মশালা

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারিতে এগিয়ে যাচ্ছেন জোহরান মামদানি

গঙ্গাচড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ