বাংলাদেশ সকাল
শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ব্র্যাকের আয়োজনে বরগুনায় নারী কর্মীদের বাইক প্রশিক্ষণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দীর্ঘ ৫০ বছর ধরে নারীর ক্ষমতায়নে কাজের ধারাবাহিকতায় সংস্থার সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর ও সহযোগী ডিরেক্টর মো: রিয়াজ উদ্দিন বরগুনা অঞ্চল পরিদর্শন শেষে কর্মীদের সাথে মতবিনিময় করেন।

বরগুনা এলাকায় নারী বান্ধব কর্ম পরিবেশ ও নারীদের কাজের সুবিধার জন্য সিনিয়র ডিরেক্টর স্থানীয় ভাবে নারীদের মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিংয়ের অনুমোদন প্রদান করেন। যার পরিপেক্ষিতে অদ্য ১১ই নভেম্বর ২০২৩ বরগুনা সার্কিট হাউজ ময়দানে ব্র্যাকের নারী কর্মীদের মোটরসাইকেল ড্রাইভিং প্রশিক্ষনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবি) মাহামুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি বিশ্নু দেব সাহানা, ব্র্যাক জেলা প্রতিনিধি মো: মারুফ পারভেজ,এলাকা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম ও বরগুনা সদর এলাকার সকল শাখার শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র দাস, মো: হাসান, নুপুর আক্তার। প্রশিক্ষন সম্পর্কে ব্র্যাক বরগুনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহামুদুল হাসান জানান বরগুনা এরিয়ায় ৪৪ জন নারী সহকর্মী মোটরসাইকেল চালাতে আগ্রহী।পর্যায়ক্রমে সকলকে শেখানো হবে।

এই মোটরসাইকেল প্রশিক্ষণের মাধ্যমে বাইরে অন্যান্য নারীরাও মোটরসাইকেল চালাইতে উৎসাহিত হবে। এতে নারীদের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীর ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার  

দুষ্কৃতকারীদের আগুনে জাল পুড়ে ছাই, পথে বসে গেছে নিঃস্ব পরিবার 

পটুয়াখালী পৌরসভার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক দুই 

প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া গনমানুষের কথাই বলতেন : পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ 

অপেক্ষা চাচা-ভাতিজার লড়াই দেখার; রাত পোহালেই কালীগঞ্জে ভোট

শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার 

শেরপুরের ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের স্নানোৎসব অনুষ্ঠিত 

পাহাড়তলী থানা পুলিশের ওসি, এসআই, এএসআই সোর্স সহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সীতাকুণ্ডে আজ থেকে শুরু ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা, হচ্ছেনা বৈদিক সম্মেলন