ডেস্ক নিউজ: জাহাজ উদ্ধারের নাটকীয়তার সর্বশেষ; উদ্ধার হয়নি ‘এমভি আব্দুলাহ’ উদ্ধার হয়েছে এমভি রুয়েন।
গতকাল ১৬ মার্চ ফলাও করে ভারতীয় প্রথমসারির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, নিউজ 18 সহ বেশকিছু গণমাধ্যমে ১২ মার্চ বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর উদ্ধারের খবর প্রচার করে এবং যার সুত্র ধরে বাংলাদেশের বেশকিছু ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া গুরুত্বসহকারে নিউজটি প্রচার করে।
জাতীয় গুরুত্বপূর্ণ এ নিউজটি পাঠক প্রিয় বাংলা অনলাইন বাংলাদেশ সকাল এ প্রকাশ পায়।
মূলতঃ গতকাল ভারতীয় নৌবাহিনী সোমলিয়ার জলদস্যুদের কবল হতে ছিনতাইকৃত পণ্যবাহী জাহাজ এমভি রুয়েনের ১৭ জন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করেছে এবং সেখান থেকে ৩৫ জন জলদস্যুকে আটক করেছে। মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটি গত বছরের ১৪ ডিসেম্বরে ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা।
যা জানা গেল অপারেশন থেকে: অপারেশনটি ৪০ ঘন্টা স্থায়ী ছিল। ভারতীয় উপকূল থেকে ১৪০০ নটিক্যল মাইল দূরে এই অপারেশন করা হয়। ভারতের আইএনএস সুভদ্রা, HALE RPA, P8I সামুদ্রিক টহল বিমান এবং MARCOS প্রহর সহ একাধিক ইউনিট অংশগ্রহণ করেছিল।




















