বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহের আলালপুরে বাসচাপায় নিহত ৭: চালক ও সুপারভাইজার আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : ময়মনসিংহের আলালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসচালক ও হেল্পারকে গ্রেপ্তার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঝিনাইগাতী সদরের বন্দভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শেরপুর সদরের পৌর এলাকার মিরগঞ্জের আহসান হাবীব চানের ছেলে বাসচালক শিরাজুল ইসলাম (৪৫) ও পৌর শহরের চাপাতলী এলাকার আনিসুর রহমানের ছেলে, হেলপার মো. জাফর মিয়া জনি (৪২)।

উল্লেখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে শেরপুরর ঝিনাইগাতীগামি আদিল সরকার পরিবহন নামের একটি বাস ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলালপুর এলাকায় সামনের দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটির চালকসহ ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাসটি আটক করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পালিয়ে যাওয়া আদিল সরকার পরিবহন বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। পরে রাত ১২টার দিকে ঝিনাইগাতী সদরের বন্দভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত