বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ মে ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহ মহানগর আ.লীগের শান্তি সমাবেশে যুবলীগের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপি জামাত জোটের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ এর উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামি যুবলীগের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণ।

রবিবার (২৮ মে) বিকেলে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কৃষ্ণচূড়া মহানগর আওয়ামী লীগের সমাবেশ যোগদান করেন মহানগর যুবলীগের সংগ্রামী আহবায়ক শাহীনুর রহমান। বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান,আহবায়ক কমিটির সদস্য মো:গোলাম মোস্তফা কামাল(শামীম), জিয়াউল হক জিয়া, রাজীব খান, শেখ মোহাম্মদ আল-আমীন সহ ওয়ার্ড ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ এর সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায় হত্যার রাজনীতির মাধ্যমে যাদের জন্ম তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ নেই। ময়মনসিংহ মহানগর যুবলীগ যে কোন পরিস্থিতিতে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকবে এবং সর্বদাই ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ এর ডাকে সাড়া দিয়ে রাজপথ কাপিয়ে তুলতে মহানগর যুবলীগ প্রস্তুত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে উদ্ধারকৃত খাস জমিতে নির্মিত হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান

রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

সিলেট ওসমানী বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এম এ ছাত্তার 

শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ

রায়পুরায় নারীর আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ 

ক্ষেতলালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফেনসিডিল সহ আটক রামগড় থানার পুলিশ কনস্টেবল

রাজশাহী টিটিসি অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিসহ নানা অপকর্মের প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন 

শার্শার কায়বায় আবারও একই স্থান থেকে ২টি হাতবোমা উদ্ধার

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করলেন ওবায়দুল হাসান