রিপন হাসান, মেহেরপুর॥ সড়ক ও জনপদের আওতায় মুজিব নগর থেকে কুস্টিয়া প্রধান সড়ক চার লাইনে উন্নতি করণের কাজ করার জন্য রাস্তার দুই পাশে দোকান পাট বাড়ি ঘর ও স্থাপনা সরানো নির্দেশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
ফেব্রুয়ারির ২৮ তারিখের মধ্যে সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা সরানোর জন্য এ নোটিশ দেওয়া হয়।
ফেব্রুয়ারির ২৮ তারিখের ভিতরে দোকান পাট সহ সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলে ক্ষুদ্র ব্যাবসায়ি মহলের ভিতর চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা যায়।
সওজ ২৮ তারিখের মধ্যে সকল স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে অনুরোধ করে অনথায় ১ তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনিক উদ্যগ গ্রহণ করবে বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মোহেরপুর চার লেনের রাস্তার কাজের উদ্বোধন করার পর কাজ শুরু করার জন্য এ নোটিশ দেওয়া হয়।




















