বাংলাদেশ সকাল
শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের নকল সোনা দেখিয়ে আসল সোনা নিয়ে চম্পট, আট প্রতারকের বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ

 

রিফাত আরেফিন (যশোর ব্যুরো): যশোরে অভিনব কায়দায় নকল সোনা দেখিয়ে আসল সোনা নিয়ে চম্পটের মামলায় আট প্রতারকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আসামিরা হলেন, খুলনা জেলার রুপসা উপজেলার হাজীবাড়ি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, হরিণটানা গ্রামের মুছা খানের ছেলে বাবু খান ওরফে কালা বাবু, মাস্টারপাড়ার মান্নান শেখের ছেলে মেহেদী হাসান, সোনাডাঙ্গার আবুল সরদারের ছেলে জাহাঙ্গীর, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত গণি মিয়ার ছেলে লিটন মিয়া, খুলনার গোবরচাকার মৃত আক্কাস আলীর ছেলে জাহাঙ্গীর হাওলাদার, ভোলা জেলার ধনিয়া বাজার গ্রামের মৃত মোকছেদ হাওলাদারের ছেলে খালেক হাওলাদার ও যশোর বিরামপুরের মোতালেব মোল্লার ছেলে আব্দুল্লাহ।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হেলাল উজ্জামান এ চার্জশীট জমা দেন।

মামলা সূত্রে যানা যায়, গত বছরের ১৭ জুলাই বেলা ১২ টায় যশোর শহরের পালবাড়ী হতে আসামি সেলিম হাওলাদারের অটো রিকশা ভাড়া করে নিজ এলাকায় আসছিলেন চৌরাস্তা এলাকার গৃহবধু জোসনা খাতুন। আরবপুর এলজিইডি অফিসের সামনে পৌছালে অটোরিকশা চালক সেলিম রিকশা থেকে নেমে রাস্তা থেকে একটি কাগজের টুকরা তুলে জোসনার হাতে দেন। কি আছে তাতে সেটা দেখতে বলেন। এ সময় জোসনা মোড়ানো কাগজ খুলে একটি সোনার মত দেখতে একটি বার দেখতে পান। সাথে একটি সোনার দোকানের ক্যাশমেমোও ছিলো সেখানে লেখা ছিলো তিনভরি সোনা রয়েছে ওই বারে। এমন সময় অন্য আসামিরাও সেখানে চলে আসে। পরে জোসনাকে বলা হয়, ওই বার রেখে দেন ও রিকসাচালককে কিছু টাকা দিয়ে দেন। জোসনা প্রলোভনে পরে যান। পরে তার কাছে টাকা না থাকায় সে নিজের কাছে থাকা সোনার বালা, চেইন, ও কানেরদুলসহ প্রায় দুই ভরি সোনার গহনা তাদেরকে দিয়ে দেন। আসামিরা সেসব সোনা নিয়ে চম্পট দেয়। পরে জোসনা ওই সোনার বার যাচাই করে দেখেন তা সোনার না পিতলের।

পরবর্তিতে গত বছরের ১০ সেপ্টেম্বর দড়াটানা এলাকায় ফের সেলিমকে দেখতে পান জোসনা। পরে আশপাশের লোকজন ডেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হেলাল উজ্জামান জানান আসামিরা আন্ত:জেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় অবস্থান নিয়ে অভিনব কায়দার প্রতারণা করে থাকেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় অবিস্মরণীয় সাফল্য চট্টগ্রামের প্রতিযোগীদের

“অস্পৃশ্য হরিজন সম্প্রদায়ের অভিশপ্ত জীবন”

ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

গাবসারার চরাঞ্চলের ২০০ দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী, নারীদের সেলাই মেশিন ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

ডিবি পরিচয়দানকারী হুমায়ুন পতিতালয় হতে গ্রেফতার 

বাংলাদেশের উন্নয়ন ও অস্তিত্ব রক্ষায় শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই : সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামে সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

ডোমারে ৫৩’তম জাতীয় সমবায় দিবস পালিত