বাংলাদেশ সকাল
শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা বিএনপির নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ :

যশোরে আলমগীর সিদ্দিকি হলের সামনে দীর্ঘ লাইন পড়েছে, যেখানে ভোটাররা ব্যস্ত পছন্দের প্রার্থীকে ভোট দিতে। দুপুর আড়াইটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এর আগে, প্রথম অধিবেশনে বিএনপির কেন্দ্রীয় সম্মেলনে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের নানা নির্দেশনা প্রদান করেন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—দলের সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু।

এদিকে, সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং দিন শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার তিনগুণ শিশু রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

আমতলীতে কেন্দ্রীয় দীপাবলি উৎসবমুখর পরিবেশে উদযাপন 

নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৪৩ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব 

ফুলপুরে পল্লী বিদ্যুৎ কর্তৃক মিটার তুলে নেওয়ার সময় এলাকাবাসীর গণধোলাই

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোবাইল ফোনে কথা বলার সময় বারোবাজার ট্রেনে কেটে একজন নিহত

পাথরঘাটায় কীটনাশক ব্যাবহার করায় শুটকি ব্যাবসায়ীকে জরিমানা

ঈদ আনন্দ ছুটি সাচ্ছন্দ্যবোধ জননিরাপত্তা আস্থায়-সিএমপি

আত্রাইয়ে কৃষকের গোয়াল ঘর থেকে গরু-ছাগল চুরি