বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

 

মো: তানজিজুল হাকিম তানিন:

যশোরে নিজ বাড়ির সামনে সাদী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে এগারোটায় শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে মারা যান তিনি। নিহত সাদী রেলগেট এলাকার শওকতের ছেলে।

সাদীর স্বজনেরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী চাঁদা দাবি করেছিল সাদীর কাছে। তার জেরেই সোমবার রাতে সাদীকে নিজবাড়ির সামনে তাকে ছয় থেকে সত রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার সরকারি সমাজসেবার প্রশিক্ষন কেন্দ্রটি রাতারাতি দখল; কিছুই জানেন না কর্তৃপক্ষ

আত্রাইয়ে সবজি ও আলুর দাম লাগামহীন

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাট, অভিযোগ দায়ের

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

পশ্চিম বাকলিয়া’য় চোরা সেলুর ত্রাসের রাজত্ব; লালন করে কিশোর গ্যাং

পাথরঘাটায় ২ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস 

মঞ্চ তৈরির পরেও ঈদগাঁওতে এনসিপির পদযাত্রা ও পথসভা করা হয়নি 

বরগুনায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ ও মামলা করায় পিতাকে হত্যা, পরিদর্শনে জামায়াতের আমির

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

নাটোরে আম সংগ্রহের সময় নির্ধারণ