বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ভোক্তা অধিকার ও বিভিন্ন আইনে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিভিন্ন আইনে পরিচালিত অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানে সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট অননুমোদিতভাবে পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধের পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া, তকী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীনভাবে ক্লিনিক চালানোর অপরাধে একই আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড আদায়ের পর প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় পরিচালিত অভিযানে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৩ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর আওতায় একটি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার মোশাররফ গ্রেফতার

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ১ সক্রিয় সদস্য গ্রেফতার, চোরাই মোবাইল উদ্ধার

ময়মনসিংহের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বন্ধনের ঈদ উপহার বিতরণ

তালতলীতে খালে অবৈধ স্থাপনা তৈরীর সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাঁধা!

শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী, পিবিআই যশোরের অভিযানে আটক ১

সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্লাটর্ফম,যাত্রী দূর্ভোগ চরমে

শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাতক্ষীরার মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শাহজাহান মাস্টারের ভূমিকা

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত