বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে আটক ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ, যশোর:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল এর উদ্যোগে আজ যশোর কোতোয়ালি মডেল থানাধীন বারান্দি পাড়া ঢাকা ব্রিজ ও নিরালা পট্টি এলাকায় দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন, যশোরের বিরামপুর ইটভাটা এলাকার মৃত সোনা শেখের পুত্র মো. সোহরাব শেখ (৬৫) এবং ঘোলদাহ শেখপাড়া এলাকার শেখ নেছার আলীর পুত্র মো. রাজু আহমেদ (২৮)। তাদের নিকট থেকে যথাক্রমে ১০০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১,৫০০ টাকা।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল আহাদ। মোবাইল কোর্টে মো. সোহরাব শেখকে ১০ দিন ও মো. রাজু আহমেদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদেরকে যথাক্রমে ৪০০ টাকা ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে ২০লক্ষ টাকার কারেন্টজাল জব্দ, ৩ জনের কারা ও ১২ জনকে অর্থদন্ড

জয়পুরহাটে যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত 

নওগাঁর আত্রাইয়ে একরাতেই পেঁয়াজের দাম বেড়েছে আশি টাকা 

এমইউজে সভাপতি পদে আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা নির্বাচিত

আইকনিক ব্রুসন ভবন এখন ‘বারী টাওয়ার’

বিশুদ্ধ পানি, স্বাস্থ্যঝুঁকি এবং নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান 

বেনাপোলে অপহৃত ৫দিন পর ফারুকের মৃতদেহ মিলল মাগুরাতে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হতদরিদ্রের চাল মিললো পরিষদের পার্শ্ববর্তী বাড়িতে

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফাতিমা

দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার ও নাশকতা মামলায় গ্রেফতার ২