বাংলাদেশ সকাল
শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মোবাইলে প্রেম অতঃপর ধর্ষণ পরে বিয়ের নামে প্রতারণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ

নাসিম রেজা, যশোর॥ মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক, ভুয়া কাবিন নামায় বিয়ে করে শারীরিক সম্পর্ক, শেষমেষ প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এসব অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোরের জয়তী সোসাইটির এনজিও বাদী হয়ে আশরাফুল ইসলাম কল্লোল নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলা করেছেন।

আসামি আশরাফুল ইসলাম কল্লোল ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার খালিশপুর গ্রামের ওয়ালিউল ইসলামের ছেলে।

বাদী মামলায় বলেছেন, তিনি এনজিও সংস্থা জয়তী সোসাইটিতে কাজ করেন। ২০১৮ সালে আসামি কল্লোলের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ২০১৯ সালের ২০ জানুয়ারি এক লাখ, ২০২০ সালের ১ জানুয়ারি দুই লাখ, ১০ ডিসেম্বর এক লাখসহ বিভিন্ন সময় মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা ধার স্বরূপ গ্রহণ করে কল্লোল। এরই মধ্যে কল্লোল ওই নারীকে বিয়ে করবে বলে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাতে থাকে। এরপরে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি একজন ভুয়া কাজী ডেকে কাবিন নামায় সাক্ষর করে নাসিমাকে বিয়ে করে কল্লোল। স্বামী-স্ত্রী হিসেবে তারা শারীরিক সম্পর্কও করে। কিন্তু কল্লোল কোন ভাবেই ওই নারীকে বাড়িতে নিয়ে সংসার করতে রাজি হয়নি। এক পর্যায় বিয়ের কথাই অস্বীকার করে কল্লোল। বাধ্য হয়ে আইনানুক সহযোগিতা চেয়ে প্রথমে আদালতে মামলা করেন। যা বিচাররাধীন। এছাড়া কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিহির মন্ডল জানিয়েছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে যুক্তরাজ্যের এমপির পদত্যাগ

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা 

রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

রাতের আঁধারে বিষ দিয়ে শেষ করে দিল মৎস্য চাষীকে 

দারুল ক্বোরআন হাফিজিয়া নালের বন্ধ মাদ্রাসা নতুন ভবন উদ্বোধন 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন

চিরিরবন্দরে তরুনীকে সংঘবদ্ধ গণধর্ষণ, অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সাংবাদিক কন্যা রাইফা হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার দাবিতে পিবিআইকে সিইউজের স্মারকলিপি

দোকানে ফেরা হলোনা কাসেমের; কুপিয়ে হত্যা করে নিয়ে গেলো সাথে থাকা ৬ লক্ষ টাকা