স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক কোতয়ালী মডেল থানাধীন (১৫ মার্চ ২০২৫)উপশহর শিশুপার্ক, শেখহাটি মসজিদ মোড় ও রেলগেট পশ্চিমপাড়া এলাকা হতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ০৩ জন ব্যক্তিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আসামীদেরকে যথাক্রমে ০৮, ০৫ ও ০৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০/-, ৫০০/- ও ৫০০/- টাকা করে অর্থদন্ড আরোপ করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (জনাব মোঃ রাহাত খান) এবং (জনাব মোঃ নাবিদ হোসেন)ও (জনাব সুমাইয়া জাহান ঝুরকা) জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।
আসামীরা হলেন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহর শিশুপার্ক এলাকার কাশেম মৃধার ছেলে মুরাদ মৃধা (২৬), কামারগণ্যার মোঃ শাহআলমের ছেলে মোঃ রফিকুল ইসলাম (১৯) ও পুলেরহাট এলাকার মৃত আজাহার শেখের ছেলে মোঃ মাসুদ (৩২)। আসামীদের নিকট হতে ৫০গ্রাম করে সর্বমোট ১৫০গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য ১৫০০/- টাকা।




















