মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর :
যশোরে র্যাব অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি র্যাব-৬, সিপিসি-৩, যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর নাভারণ হতে দুইজন যাত্রী (মাদক ব্যবসায়ী) সোহাগ পরিবহন বাসে মাদকদ্রব্য ফেন্সিডিল সহ নাভারণ হতে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে।
সোর্সের দেওয়া তথ্য মোতাবেক র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর বেনাপোল টু ঢাকাগামী পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে আসামি ১। মোঃ তাজিম (২১) ও ২। মোঃ ইউনুস আলী (২৩) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা ১৩২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আসামীদের বাসা হচ্ছে শার্শা থানা কন্যাদাহ গ্রামে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যশোর জেলার ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে




















