বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের ক্যাশ বক্স ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

 

যশোর অফিস : যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের ক্যাশ বক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে হিসাব সহকারীর বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারে এ ঘটনা ঘটে।

হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, যশোর জেনারেল হাসপাতালের টিকিক কাউন্টারের গেট বন্ধ করে বহিঃবিভাগের টিকিট বিক্রি করছিলেন প্রিয়ব্রত দে সহ ৩ জন। এ দিন সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বহিঃবিভাগে তারা ১ হাজার ৫৩১ টি টিকিট বিক্রি করেন। যার ১০টাকা হারে মূল্য দাড়ায় ১৫হাজার ৩১০টাকা। এর মধ্যে হাসপাতালে হিসাব সহকারী কামাল হোসেন নিজের পরিচয় দিয়ে টিকিট কাউন্টারে প্রবেশ করেন। পরে প্রিয়ব্রত দের কাছে ২হাজার টাকা চান। কিন্তু প্রিয়ব্রত দে ক্যাশের হিসাবের টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হিসাব সহকারী কামাল হোসেন তার কাছে থাকা ক্যাশ বক্স ছিনিয়ে নিতে যান। তখন উভয়ের মধ্যে হাতা হাতি হয়। একপর্যায়ে কামাল ক্যাশ বক্স জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যান। বিষয়টি প্রিয়ব্রত দে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুণ অর রশিদকে জানান। তখন তত্ত্বাবধায়ক হিসাব সহকারিকে তার কক্ষে ডেকে ক্যাশ বক্স নিয়ে হিসাব করে দেখেন কাউন্টারের একটি ক্যাশ বক্সে ৬হাজার ৪৬০ টাকা থাকার কথা। কিন্তু সেখানে ৫হাজার ৯৫০ টাকা বুঝে পান তত্ত্বাবধায়ক। বাকি ৫শ টাকা নিজের পকেট থেকে দিয়ে হিসাব ক্লোজ করেন তত্ত্বাবধায়ক।

এ ব্যাপারে হিসাব সহকারী কামাল হোসেন জানান, “কাউন্টার থেকে ক্যাশ বক্স ছিনতাই করেছি কি করিনি তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। যার কাছে জবাব দেওয়ার দরকার তার কাছে দিয়েছি।”

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানান, টিকিট কাউন্টার থেকে ক্যাশ বক্স কেড়ে নিয়েছে ঘটনা সত্য। কিন্তু সেখান থেকে তিনি ৫শ টাকা খরচ করেছিলেন। যা আমার পকেট থেকে দিয়ে পূরণ করা হয়েছে। তিনি আরও বলেন,নেশাগ্রস্ত হওয়ার কারনে তিনি ঐ কাজ করেছেন।পরিবারের কথা বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদের বিদায় সংবর্ধনা 

ইউপি চেয়ারম্যানের পরকিয়ার জেরে বিবাহ বিচ্ছেদ

পাইকগাছায় সাংবাদিক পরিবারের উপর হামলা, আহত ৪ 

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে যাচ্ছেন কক্সবাজারের নজিব

শেরপুরে সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও সমাজ সেবক আবু বকরের ১৮’তম মৃত্যুবার্ষিকী পালন

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের পর থানায় সমর্থকদের বিক্ষোভ  

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

পারুলিয়ায় পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

রাণীশংকৈলে বিনাধান-২৪’র প্রচার সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত