রিফাত আরেফিন, যশোর ব্যুরো: যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এক মাদককারবারীকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম মোঃ তাজেম মৃধা (৬০), তিনি বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মৃত সাহেব আলী মৃধার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২৬/০৫/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, যশোর কর্তৃক সময় সকাল ৮:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হামিদপুর মোহাম্মদ পাড়াস্থ রাজারহাট টু হামিদপুর রোড হতে আসামী মোঃ তাজেম মৃধা (৬০) কে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মৃত সাহেব আলী মৃধার ছেলে।
এ বিষয়ে উপপরিদর্শক এস, এম, শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।




















