নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা আজকে উন্নয়নের রোলমডেল। এই উন্নয়নকে ব্যাহত করার জন্য বাংলাদেশকে একটি অকার্যকর ও একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি, জামায়াত, শিবির ও যারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত, তারাই গত কিছুদিন ধরে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন ছাত্রলীগ নেতা মোঃ আল-মুকিদ (মাহি)।
গেলো শনিবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঠাকুরগাঁও জেলা শাখার এক অনলাইন মিটিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা – আইনী সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগ, রানীশংকৈল উপজেলা শাখা ও তেজগাঁও কলেজ ছাত্রলীগ, ঢাকা’র একনিষ্ঠ কর্মী হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্ররাজনীতি ও মানবাধিকার কর্মীর পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেসক্লাব, রানীশংকৈল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য, ঢাকা প্রেসক্লাবে দায়িত্বরত রয়েছেন। এ সময় তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ, ঠাকুরগাঁও জেলা শাখার অন্তর্গত সকল নেতা-কর্মীদের যে কোন পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।
বঙ্গবন্ধুর কন্যা আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পরিক্রমায় আমরা আছি। আজকে সাংবাদিকরা ডিজিটালের মাধ্যমে দ্রুত নিউজ দেশ-বিদেশে এবং অফিসে সরবরাহ করতে পারছেন। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে। বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে চান আমাদের বিভিন্ন সার্ভার স্টেশনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাবমেরিন কেবল, যেগুলো মাটির নিচ দিয়ে যায়, কিছু কিছু জায়গায় মাটির উপরে থাকে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে উপরের অংশটুকু কেটে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। এই কারণে আজকে গোটা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে জনগণের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বিশৃঙ্খলা ঘটিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, থানা লুট করেছে, নরসিংদীতেও কারাগারে হামলা করেছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে।
বিএনপি, জামায়াত-শিবির বিভিন্ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী আহত ও নিহত হয়েছে। সন্ত্রাসী ও নৈরাজ্যকারী বিএনপি-জামায়াত শিবিরের যারা এই অপচেষ্টা করেছে, তারা যতই শক্তিশালী হক না কেন, আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না।




















