বাংলাদেশ সকাল
শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ সকাল ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬ । এই ভূমিকম্প প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়।

কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক বাসস’কে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজধানীর পল্লবীর বাসিন্দা অনন্দিতা চৌধুরী বাসস’কে জানান, তারা এ সময় আতঙ্কে বাসাবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। নগরীর বিভিন্ন এলাকার উচুঁ ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বখাটের উৎপাত ভূমিহীন আশ্রয়নের গুচ্ছগ্রামে

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁশে এমপি আজিজ

তাহিরপুরে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

পঞ্চগড়ে ৪ ছাত্রদল নেতার পদ পুনর্বহালের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪৩ বিজিবি কর্তৃক রামগড়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের 

জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর ৩১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান