বাংলাদেশ সকাল
রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজশাহীতে তেলের লড়িতে আগুন; ভয়ংকর বিস্ফোরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তাহেরপুরের বাছিয়া পাড়ায় তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় পদ্মা ওয়েলের লরি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

আগুনে সেখানকার আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে অগ্নিকান্ডে এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে নির্ণয় করা যায়নি বলেন তেলের ব্যবসায়ী আলিফ হোসনে।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাহেরপুর বাজারে আলিফ হোসেনের তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকালে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। একপর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে ধ্বংস হয়েছে। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট আটটি দোকান পুড়ে গেছে।

তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ধারণা করছেন, ট্যাংকার ট্রাক থেকে ব্যারেলে তেল দেওয়ার সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণেই আজ রক্তাক্ত জনপদে বইছে শান্তির সুবাতাস : এমপি হেলাল

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

আর জি কর মেডিকেল কলেজের ছাত্রী হত্যার প্রতিবাদে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল

পঞ্চগড়ে জমি ক্রয় করে প্রতারিত আমির, খোয়ালেন ২০ লাখ টাকা; আদালতে মামলা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ইফতারী ২১ রমজান

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারিতে এগিয়ে যাচ্ছেন জোহরান মামদানি

বিক্ষোভের মুখে নাটোরের প্রাণ এ্যাগ্রো পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক ষোলশহর রেল স্টেশন থেকে ৩ মাদকসেবী গ্রেফতার; বিভিন্ন মেয়াদে কারাদন্ড 

বাগমারায় নৌকার প্রার্থীকে ফুল দেয়ায় যেন গলার কাটা হল এসআই জিলালুরের 

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১