বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজশাহীতে সহকর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, চট্টগ্রামে র‌্যাবের জালে ধর্ষক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

মুহম্মদ জুবায়ের: রাজশাহীর আমচত্বর এলাকায় বিবাহের প্রলোভনে ১০ বছরের বড় নারী সহকর্মীর ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বোরহান উদ্দীন’কে চট্টগ্রাম মাহানগরীর অক্সিজেন মোড় এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ভুক্তভোগী ভিকটিম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গত ২০১৭ সালে স্বামীকে তালাক প্রদান করে। তালাক প্রদানের পর ভিকটিম গত ১৯ মার্চ ২০১৯ইং তারিখে রাজাশাহী জেলায় আমচত্বর ইসলামী ব্যাংক লিমিটেড মেডিকেল হাসপাতালে কম্পিউটার অপারেটর হিসাবে চাকুরীতে যোগদান করে। চাকুরীর সুবাদে তার শাখার প্রাশাসনিক কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন এর সাথে ভিকটিমের পরিচয় হয়। গত মে ২০২২ ইং মাসে ভিকটিম অসুস্থ হলে শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন তার শারীরিক খোঁজখবর নিতে ভিকটিমের ভাড়া বাসায় যায়। ভিকটিমকে বাসায় একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদান করে। পরবর্তীতে মোঃ বোরহান উদ্দিন ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং ভিকটিমের সাথে দীর্ঘদিন যাবত শারীরিক মেলামেশা করে আসছে। এক পর্যায়ে ভিকটিম বিবাহ বর্হিভূত সম্পর্ক না করা এবং বিবাহের জন্য চাপ দিলে মোঃ বোরহান উদ্দিন বিভিন্ন তালবাহানা শুরু করে।

পরবর্তীতে গত ৩১ আগস্ট ২০২৩ ইং তারিখ মোঃ বোরহান উদ্দিন ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পুনরায় ধর্ষণ করলে বিষয়টি তার পরিবারকে অবহিত পূর্বক মোঃ বোরহান উদ্দিন’কে বিবাহের জন্য চাপ প্রয়োগ করেন। মোঃ বোরহান উদ্দিন ভিকটিমকে বিবাহের কথা অস্বীকার করিলে ভিকটিম গত ০৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বাদী হয়ে রাজশাহী জেলার শাহমাখদুম থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/১০১ তারিখ-০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০০৩) এর ৯(১)। মামলা রুজু হওয়ার পর হতে আসামী মোঃ বোরহান উদ্দিন আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজশাহী হতে নিজ এলাকা চট্টগ্রামে আত্মগোপন করে।

ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী মোঃ বোরহান উদিন’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে সূত্রে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বায়োজীদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৫১০ ঘটিকায় র‌্যাব-৭ চট্টগ্রাম এর আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ বোরহান উদ্দিন (৩০), পিতা- মোঃ শাহাব উদ্দিন, সাং-খুর্দ্দ গোহিরা, থানা-আনোয়ায়, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে, উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর বাহাদুরপুরের ঐতিহ্যবাহী মেঘদুত ক্লাবের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ

গুরুদাসপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া 

আত্রাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু দাবি পরিবারের

পাথরঘাটায় প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারীর প্রতিবাদে হামলা, সাংবাদিকসহ আহত ৫

যশোরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ : ধর্ষক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্র-ছাত্রীকে বিভিন্ন ইস্যুতে বহিষ্কার

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন 

রাণীনগর-আত্রাইয়ের ৫৩টি মাদ্রাসা প্রতিষ্ঠানে চাল বিতরণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কক্সবাজার সদর আ.লীগের বিক্ষোভ মিছিল

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো