বাংলাদেশ সকাল
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রমজান আলী প্রামানিককে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় শনিবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। তিনি স্কুল জীবনে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন এবং তিনি উপজেলার কয়াকুঞ্চি গ্রামের কৃতি সন্তান।

অত্র উপজেলার সুধি সমাজের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল। এছাড়া উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলার পাকুড়িয়া গ্রামের আরেক কৃতি সন্তান এবং ঢাকা মালিবাগ সিআইডির ইন্সপেক্টর আছলাম আলী সরকার। আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদ্যু’ কুমার সরকার, বর্তমান প্রধান শিক্ষক আবদুস সোবহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফেরারি মন

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিট; মামলা দায়ের ভুক্তভোগীর 

রাণীশংকৈলে সাধারণ পাঠাগারের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওন এর সভায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান

নরসিংদীতে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ইফতার 

সিংড়ায় মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে : পলক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ সাংবাদিকের সুরক্ষা ও জবাবদিহি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুরে শুভ উদ্বোধন হলো “পুলিশ সুপার সপ”

সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই নিহত ও গুরুতর আহত এ এসআই 

পশ্চিম বাকলিয়ার জুয়ারী জসিম আঙুল ফুলে কলাগাছ