বাংলাদেশ সকাল
রবিবার , ২ জুলাই ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শতাধিক কলেজ পড়ুয়া শিক্ষার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা মো. নওশের আলীর কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শতাধিক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। রবিবার উপজেলার মহিলা কলেজ গেইট সংলগ্ন বাচ্চু মুহুরীর নির্মাণাধীন ভবনে রাণীনগর সরকারি শের-এ বাংলা মহাবিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের অজানা গল্প শোনান রাণীনগর উপজেলার খাজুরিয়াপাড়া গ্রামের কৃতিসন্তান রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নওশের আলী।

এ সময় নওশের আলী জীবন ও পরিবারের মায়া-মমতা ত্যাগ করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশপ্রেমের মালাকে গলায় পড়িয়ে দেশের নিপীড়িত ও পরাধীন মানুষগুলোকে স্বাধীন করে মুক্ত দেশের বাতাসে নি:শ্বাস নেওয়ার সুযোগ করে দিতে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নয়মাসের রক্তক্ষয়ী দীর্ঘ মুক্তিযুদ্ধের সময়কার জীবনের স্মরণীয় কিছু ঘটনা স্মৃতির পাতা থেকে নতুন প্রজন্মের ডায়রীতে ভবিষ্যতের ইতিহাসের জন্য লিপিবদ্ধ করে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করে রাখার উদ্দ্যেশ্যে মূলত এই মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন করেন।

বীরমুক্তিযোদ্ধা মো. নওশের আলী বলেন আমি নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, দেশ ও দেশের প্রতিটি মানুষসহ বঙ্গবন্ধুর লাল-সবুজের ভূখন্ডের জমিন আর আসমানের মধ্যে থাকা প্রতিটি জীবিত ও জড় পদার্থসহ সবকিছুকে স্বাধীন করার নিমিত্তে বঙ্গবন্ধুর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনি। ভারতে গেরিলা প্রশিক্ষণ নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সেক্টরে পাক-বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করি। ঘাতকদের কত বুলেট আমার শরীরের বিভিন্ন পাশ দিয়ে ছুটে গেছে কিন্তু মা-বাবার দোয়া আর আল্লাহর করুনায় এখন পর্যন্ত বেঁচে আছি।

বর্তমান প্রজন্ম ও আগামীর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌছে দেওয়া আমার মতো প্রকৃত মুক্তিযোদ্ধাদের আরেকটি কঠিন যুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় ঘাতক পাক-বাহিনীর গুলিতে আহত হয়ে আমার দুই হাতের উপর শহীদ হয়েছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আমি বেঁচে থাকতেই বর্তমান প্রজন্ম ও আগামীর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও শরীরে কাঁটা দেওয়ার মতো মুক্তিযুদ্ধের সময়কার প্রতিটি স্মরণীয় ঘটনা পৌছে দিতে চাই। তাই আমি সময় পেলেই নিজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন অব্যাহত রাখতে চাই।#

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যেকোনো মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ হবে; যশোরে প্রধান নির্বাচন কমিশনার 

দেবহাটার কুলিয়া ইউপি সদস্য ময়নার ইন্তেকাল, শোক প্রকাশ

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গোলকাঠ ও ভারতীয় গরু আটক  

সোস্যাল ইসলামি ব্যাংক লিঃ ময়মনসিংহ শাখার পক্ষ থেকে মসিক মেয়র কাছে কম্বল হস্তান্তর

কক্সবাজারে সাবেক এমপি কমল, জেলা আ.লীগ সা. সম্পাদক মুজিবসহ দেড়শো জনের বিরুদ্ধে হত্যা মামলা 

পাইকগাছায় শিক্ষক পরিবারকে জিম্মি করে ডাকাতি: থানা থেকে ১ কিমি দূরে ঘটনা

এড. আবুল ফজল তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধনী 

ঈদগাঁওতে দুটি বেসরকারী হাসপাতালকে ৬০ হাজার টাকা অর্থদন্ড 

বিএমএসএস’র চেয়ারম্যানের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা 

বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নিহত ২ শিশু সহ আহত ৩