বাংলাদেশ সকাল
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগর-কালীগঞ্জ সড়কের সোনাকানিয়া নামক মরণফাঁদ ব্রিজ এখন নিরাপদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর-কালীগঞ্জ সড়কের সোনাকানিয়া ব্রিজ নামক স্থানটি ছিলো এক মরণফাঁদ জোন। দীর্ঘ ভোগান্তির পর সড়কটির ২২ কিলোমিটার অংশের নতুন করে প্রশস্তকরণ ও পাঁকাকরণের কাজ শেষ হয়েছে গত জুলাই মাসে। যাত্রীদের সুবিধার্থে সড়কের সোনাকানিয়া নামক স্থানে দুই ব্রিজই চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়।

কিন্তু গত জুলাই মাসের শেষের দিকে একইদিকে যাওয়ার সময় ওভারটেকিং করতে গিয়ে সিএনজি ও মোটরসাইকেল চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন মৃত্যুবরণ করে। দুর্ঘটনারোধে ওইদিনই রাস্তার দুই পাশে স্পিড ব্রেকার অর্থাৎ গতিরোধক স্থাপন করে নওগাঁ সড়ক বিভাগ। পরের দিন ওই স্পিড ব্রেকারে এসে এক মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারালে আবারো এক মহিলা মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। পরপর এই দুই মর্মান্তিক দুর্ঘটনার পর সড়ক বিভাগের কর্মকর্তারা স্থানটি সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে একটি ব্রিজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তিতে নওগাঁ সড়ক বিভাগের সঠিক পদক্ষেপ গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত এই মরণফাঁদে আর কোন দুর্ঘটনা ঘটেনি। আর কাউকে এই মরণফাঁদসহ সড়কের অন্য কোন স্থানেও দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারাতে হয়নি।

নওগাঁ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দীক বলেন সড়কের মরণফাঁদ নামক এই স্থানটিকে নিরাপদ করার জন্য নতুন নির্মাণ করা ব্রিজটিকে উন্মুক্ত রেখে দুই পাশে গাইড পোস্ট, স্যাবরনসহ প্রয়োজনীয় সাইন সিগন্যাল স্থাপন করা হয়েছে। রাতে ব্রিজের মোড়টিকে সহজেই বোঝার জন্য পাঁকা রাস্তার উপর দিয়ে লাগানো হয়েছে ক্যাটস আই। রাতের বেলায় যানবাহনের আলো ক্যাটস আইতে পড়ে সহজেই চালকের দৃষ্টিতে ফেরত আসবে আর তখন চালক বুঝতে পারবেন যে কোন দিকে যেতে হবে। এছাড়া রোডমার্কিং তো রয়েছেই। তাই চালক ভাইয়েরা একটু সতর্ক হয়ে নিয়ম মেনে নিরাপদ গতিতে চলাচল করলে এই সড়কে আর কোন দুর্ঘটনায় কেউ প্রাণ হারাবে না বলে আমি আশাবাদী।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল বলেন, নওগাঁর প্রতিটি সড়ক আধুনিকায়নের পর তা চলাচলের জন্য নিরাপদ করার কাজে সড়ক বিভাগ সব সময়ই কাজ করে আসছে। অত্যন্ত জনগুরুত্বপূর্ন একটি আঞ্চলিক মহাসড়ক নওগাঁর রাণীনগর-কালীগঞ্জ সড়কটি। সড়কের সোনাকানিয়া নামক স্থানসহ পুরো সড়কটিকে চলাচলরত প্রতিটি যানবাহন ও যানবাহনের চালক এবং যাত্রীদের জন্য নিরাপদ করার লক্ষ্যে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়কের পাশে স্থাপন করা বিভিন্ন নির্দেশনা ও সংকেত সম্বলিত সাইনবোর্ডগুলো লক্ষ্য করে বেপোরোয়া ভাবে চলাচল না করে নিয়মমাফিক চলাচল করলে সড়কের কোথাও কোন প্রকারের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না বলে আমি শতভাগ আশাবাদি। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সড়কগুলোকে টেকসই করার পাশাপাশি নিরাপদ করার লক্ষ্যে সড়ক বিভাগের পক্ষ থেকে আগামীতেও নানা ধরনের কর্মকান্ড বাস্তবায়ন অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে চলাচলের রাস্তা গর্ত খুঁড়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

কাশিয়ানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পটুয়াখালীতে আইন পরীক্ষার কেন্দ্র বহাল রাখার দাবীতে মানব বন্ধন

ফুলপুরে সেনাবাহিনীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু 

রামগড় তথ্য অফিসের আয়োজনে দুল্যাতলীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদন্ড

পটুয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন

হজ্জ যাত্রীরা ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবেন; প্রস্তুত ‘এমভি বে- ওয়ান’