বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে অটো চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৯ দিনের ব্যাবধানে গ্রেফতার ৩ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে রানীশংকৈল যাওয়ার পথে অটোরিকশা সহ গত (২৮ ফেব্রুয়ারি) নিখোঁজ হন অটোচালক সাইফুল ইসলাম (১৪)। নামে এক ব্যাক্তি নিখোঁজের পাচঁদিন পর পাশের উপজেলা রাণীশংকৈলের রামরায় দিঘির পাশে একটি ভুট্টা ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সপর্দ করা হয়েছে বলে নিচ্ছিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল।

গ্রেফতারকৃতরা হলেন, রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার সিংহোর গ্রামের রবিউল আউয়ালের ছেলে আব্দুল কাদের (২৮) হাড়িয়া গ্রামের সারোয়ার হোসেনের ছেলে সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু (২৬) ও একই উপজেলার গোগর গ্রামের জবেদ আলীর ছেলে সজল (২৪)।

নিহতের পিতা সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে থানায় একটি মামলা হয়। মামলাটি থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত শুরু করে। ঘটনার ৯ দিনের মধ্যে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সাথে জড়িতদের গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা থেকে বুধবার (১৫ মার্চ) রাতে হরিপুর ও রাণীশংকৈল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সাইফুলকে হত্যা করার কথা স্বীকার করেন তিনজনই। এছাড়াও তারা আন্তঃজেলা ইজিবাইক চোরদলের সক্রিয় সদস্য বলে জানান তিনি।

উল্লেখ্য – শনিবার (৪ মার্চ) দুপুরে রানীশংকৈল উপজেলার রামরায় দিঘির পাশে ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই অটোরিকশা চালক কিশোরের অর্ধ-গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই কিশোর হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের দামোল পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত

মহান একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানিয়েছেন মোঃ নুর ই আলম হোসেন 

বৃদ্ধা মাকে ছেলে ও ছেলের বউর মারধর, থানায় অভিযোগ 

হাওরের বেরীবাঁধ বহাল রাখার দাবীতে ২০ গ্রামের কৃষকদের মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বিকৃত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ভূরুঙ্গামারীতে অবসর সেনা সদস্যকে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

কর্ণফুলীতে প্রেসক্লাবের  সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রদলের মতবিনিময়

গাজীপুরের বিভিন্ন রাস্তায় আ.লীগের সমাগম; গাড়ি থামিয়ে নেয়া হচ্ছে যাত্রীদের গন্তব্যর খোঁজ

ডিমলা -জলঢাকায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন চরের কৃষকরা

বাগাতিপাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান