বাংলাদেশ সকাল
রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার : আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁওসহ রাণীশংকৈল হরিপুর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী উপজেলা।

আনন্দ-উল্লাসে মেতে ওঠে মুক্তিকামী মানুষ। এদিনে যুদ্ধ কালীন কমান্ডার সিরাজুল ইসলাম সকাল ১০ টায় রাণীশংকৈল থানায় পতাকা উত্তোলন করে রাণীশংকৈলকে মুক্ত ঘোষণা করেন। রাণীশংকৈলের বাঙালী বীর সন্তানদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিনটি রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এদিনটি স্মরণে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের নেতৃত্বে রবিবার (০৩ ডিসেম্বর) রাণীশংকৈলে সকল বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড,আ’লীগ সহ সকল অঙ্গ সংগঠন ষড়জ শিল্পী গোষ্ঠী নিজ নিজ ব্যানারে র‍্যালী বের করেন। পরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ’লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রশান্ত বসাক, যুব লীগ সম্পাদক রমজান আলী বক্তব্য রাখেন ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে মিলেনি গুম হওয়া ঢালাইয়ের নিচে নারীর মরদেহ

নিউইয়র্কে সিরাজুল আলম খানের ৮৩তম জন্মদিন পালন করেছে জেএসএফ

ঈশ্বরদীতে বসতভিটা আগুনে পুড়ে ছাঁই, ৬ লাখ টাকার বেশি ক্ষতি

ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সচেতনতা তৈরী আলোচনা সভা

গোপালগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

সীতাকুণ্ডে সাড়ে ৭’শ পিস ইয়াবা সহ মা-মেয়ে আটক

রামগড় কালীবাড়ি মহোৎসবে আর্থিক অনুদান প্রদান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরের রসুলপুর মাদ্রাসার আমৃত্যু সভাপতি আনোয়ার মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বর্ষবরণের রাতে কলকাতার মহানগরী কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে