বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আল আমিন(১৪) উপজেলার ছোট নুনতোর গ্রামের মোহাম্মদ মুক্তার ছেলে এবং মৃত সিয়াম(১০) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে আল আমিন ও সিয়াম তাদের বন্ধুদের সাথে গ্রামের নিকটে কটলা পুকুরে গোসল করতে যায়। তারা পুকুরপাড়ে খেলাধূলা করা কালে তাদের সাথী সিফাতের একটা জুতা পুকুরে পড়ে গেলে আল আমিন ও সিয়াম তাৎক্ষণিক তা উদ্ধার করতে পুকুরে নামে।এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। এ সময় পাড়ে থাকা সিফাত(৬)এর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

পরবর্তীতে, পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের যৌথ প্রচেষ্টায় আল আমিন ও সিয়ামকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তাদেরকে বালিয়াডাঙ্গী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে রাণীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি গুলফামুল ইসলাম আরো জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কারও কোন অভিযোগ না থাকায় যথারীতি তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাণীশংকৈল থানায় এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ফিলিস্তিনের উপর গণহত্যার প্রতিবাদে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সমাবেশ

চট্টগ্রামে ডিবির অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবা সহ মালবাহী ট্রাক জব্দ, আটক ১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম : ইউএনও শ্রাবণী রায়

বদলগাছী থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন গ্রেফতার

চট্টগ্রামের ফয়েজ লেকে সংবাদ সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের উপর হামলা, গ্রেফতার ৩

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক