বাংলাদেশ সকাল
সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনও’র অব্যস্থাপনা; বয়কট করলেন স্থানীয় সংবাদকর্মীরা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

 

মাহাবুব আল, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মহান বিজয় দিবসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনকালে সাংবাদিকদের নির্দিষ্ট স্থান না থাকা ও ছবি তোলাকে কেন্দ্র করে চলমান অনুষ্ঠান বয়কট করেন স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে সাংবাদিকরা নির্দিষ্ট স্থান না পেয়েও ছবি তুলতে গেলে কিছু লোক তাদের সরিয়ে দিয়ে তথ্য সংগ্রহ করতে বিঘ্ন ঘটায়। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণে চরম অবহেলা করা হয়েছে বলে সাংবাদিকরা জানান।

এ ব্যাপারে সাংবাদিকরা ইউএনওকে বলতে গেলে তিনি বলেন,আপনাদের বসার জায়গা করেছিলাম। কিন্তু লোকজন জায়গা দখল করে নিয়েছে,দেখি কি করা যায়। এর পরেও ইউএনও সাংবাদিকদের বসার ব্যবস্থা না করায় এবং গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে অসুুুবিধার সম্মুখীন হন। এবং ইউএনও বিষয়টির তড়িৎ ব্যবস্থা না নিলে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে চলে আসেন।বিষয়টি মূহুর্তে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ইউএনও’র রকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা আসেন এখন বসার জায়গা দেওয়া হয়েছে। তবে সাংবাদিকরা আর অনুষ্ঠানে যাননি।

এ নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে গণমাধ্যমকে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপনারা বিজয় দিবস পালন করুন, আমার দু’এক দিনের মধ্যে রাণীশংকৈলে যাওয়ার কথা রয়েেছ। গিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। সেইসাথে তিনি সাংবাদিকদের বিজয় দিবসের  শুভেচ্ছা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

২০ বছর পালিয়ে থাকার পর দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী গ্রেফতার 

মেহেরপুরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ৩ চোর পাকড়াও

মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ নিউইয়র্কে একাওর সংহতি সমাবেশ

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা, সম্পাদক মুকুল

ডাসারে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে জখম ! আদালতে মামলা

শাজাহানপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও মুহসিয়া তাবাসসুম 

বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে হরতাল অবরোধ দিচ্ছে- এমপি এনামুল হক 

‘অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট’ ও সাবেক রাষ্ট্রদূত ড.তোজাম্মেল টনি হক আর নেই : বিভিন্ন মহলের শোক

নওগাঁ ধামইরহাটে হার্ডওয়্যারের দোকানে দুর্ধষ চুরি, চোর আটক 

ফিলিস্তিন বাসীর উপর ইসরাইলের হামলার প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ মিছিল