বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও ইউপি চেয়ারম্যানরসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ইউএনও আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি পড়ে শোনান। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা চেয়ারম্যান, আ’লীগ সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সচেতনামূলক বক্তব্য দেন। স্থানীয় হাট-বাজারগুলোতে যানযট, মাদক বেচাকেনা ও এলাকায় গরু চুরির বিষয়ে বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শরৎচন্দ্র রায়, আবুল কাসেম, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমুখ।

নবাগত ওসি বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে মর্মে উল্লেখ করেন। ইউএনও তার বক্তব্যে নির্দিষ্ট সমস্যার বিষয়ে নিজে তদারকি করবেন মর্মে উল্লেখ করেন। একই সাথে তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহেরপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মাদারীপুরের কিশোরী অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

নাটোরে খড় বোঝাই নসিমনে পেট্রোল বোমা 

নাটোরে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

ভূরুঙ্গামারীতে মাওঃ আঃ হামিদ খান ভাষানীর ৪৬তম ওফাত বার্ষিকী পালন

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

আদালতের আদেশ অমান্য, যশোরে চেয়ারম্যানকে ৫ দিনের কারাদন্ড

ইউপি সদস্যদের অনাস্থায় পদ হারালেন ইউপি চেয়ারম্যান

হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ডাক্তার আহাদের মতবিনিময়