বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সোমবার জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে দিনের শুরুতে ১২-০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ও আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহমেদসহ বিভিন্ন নেতা, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় একইভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ওই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের শিল্পিরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। পরে একই মঞ্চে ইউএনও’র সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। আরো বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ওসি গুলফামুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

পরে গত ২০ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে অবৈধ দুই ইটভাটায় জরিমানা ও চিমনি ধ্বংস 

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ২০ মে সারাদেশে কলম বিরতি ঘোষণা দিলো বিএমএসএফ

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

পীরগঞ্জে অসহায় পরিবারের নির্মাণ কাজ বন্ধ করার অভিযোগ

প্রবাসী কর্ণফুলী ক্রিয়া পরিষদ আয়োজিত ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন 

খাগড়াছড়িতে ১৫ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক-১

সুনামগঞ্জ দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে শতাধিক আহত, পুলিশি একশনে পরিস্থিতি নিয়ন্ত্রনে 

রবিবার থেকে কার্যকর আমিরাতের নতুন ভিসা নীতি 

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত 

১০ বছর আগের মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক