বাংলাদেশ সকাল
সোমবার , ২০ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাত পোহালেই বাগমারা উপজেলা নির্বাচন আগ্রহ কম ভোটারদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

 

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধি : আগামীকাল ২য় ধাপে দেশের ১৬১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা গুলোর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলাতেও অনুষ্ঠিত হবে নির্বাচন।

চেয়ারম্যান পদে লড়ছেন মোট ৩জন প্রার্থী।ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু।আনারস প্রতিক নিয়ে লড়াই করছেন বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু (আর্ট বাবু)।আরেক প্রার্থী হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার মোটরসাইকেল প্রতিকে নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধীতাই নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহীদ।তাই এই পদে ভোট গ্রহনের প্রয়োজন হচ্ছে না।তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।তারা হলেন কলস প্রতীকে কহিনুর বানু, প্রজাপতি প্রতীকে মমতাজ আক্তার বেবী, ফুটবল প্রতীকে লড়ছেন শাহিনুর বেগম।

উপজেলায় ভোটার সংখ্যা ৩লাখ ৬ হাজার ৩৫২ জন।

এর মধ্যে নারী ১লাখ ৫২ হাজার ৫০০,পুরুষ ভোটার ১লাখ ৫৩ হাজার ৮৪৯ ও হিজরা ভোটার ৩জন।

তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে কম আগ্রহ দেখা যাচ্ছে।ভোটাররা বলছেন যদি সুষ্ঠ সুন্দর পরিবেশ নিশ্চিত হয় তবেই ভোট কেন্দ্রে যাবেন।ফলে কাঙ্খিত ভোটার উপস্থিত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে।

চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম সান্টু বলেন ভোটারদের উপস্থিত একেবারে কম হবে না।কারণ আমি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়েছি।

এদিকে আনারস প্রতিকের আব্দুর রাজ্জাক সরকার বাবু ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী নাছিমা আক্তার বলেন,ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে ও নির্বাচনের দিনেও ঘটতে পারে তাই ভোটারদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে জয়ের ব্যাপারে ৩জন প্রার্থীই খুবই আশাবাদী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে পাহাড় খেকো ভূমিদস্যুদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন

মশিউর কে সভাপতি ও উজ্জ্বল কে সা.সম্পাদকের দায়িত্ব দিয়ে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি 

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহোনেসবার্গের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী

জলাশয়কে ব্যবহার উপযোগী করে তুলতে হবে : ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী

পিরিজ কান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

বৌদ্ধ বিহার কৃষি উন্নয়ন ব্যাংকের হয়রানির শেষ কোথায় ! 

পাইকগাছায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকিরুল জেল হাজতে

সাংবাদিক এর বিরুদ্ধে মিথ্যা মামলা; প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব

ভূরুঙ্গামারীতে যুবককে মারধর করে দাড়ি টেনে তোলার অভিযোগ