বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ভূমি ও গৃহহীন ১৩৩টি পরিবার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি॥ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে নির্মিত গৃহ ও ভূমিহীন ১৩৩ পরিবার পেলো তাদের স্বপ্নের বাসস্থান।

সারাদেশ ব‍্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় (১ম ধাপেেরর) ৪র্থ ধাপে নির্মিত সকল ঘর গনভবন থেকে ভিডিও কনফারেন্স (ভার্চুয়াল) এ বিভিন্ন উপজেলার সাথে সরাসরি যুক্ত হয়ে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ভুমির দলিল সহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে রামগড় উপজেলায় ও ১৩৩টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ )সকাল ৯.৩০ টার সময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিস, মমতা আফরিন এর সভাপতিত্ব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি ও “দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর সভার মেয়র মোঃ রফিকুল আলম(কামাল), সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃমোস্তফা হোসেন, ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, ২নং ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর), রামগড় থানার ওসি মো.মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও ১৩৩ টি উপকারভোগী পরিবার সহ রামগড় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, রামগড় উপজেলায় মোট ১৩৩টি ঘর নির্মাণকাজ শেষ হয়েছে, এর মধ্যে রামগড় পৌরসভায় ২৩টি, রামগড় ১নং ইউনিয়নে ৩৭টি এবং পাতাছড়া ইউনিয়নে ৭৩টি,পৌরসভার ১নং ওয়ার্ড হক টিলা, ও ১নং ইউনিয়নের দূর্গম এলাকা নাজিরাম পাড়া, লালছড়ি, হাতির খেদা এবং ২নং পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া,তৈকচাকমা, সালদা পাড়া গূজাপাড়া, বেলছড়ি ও বালুখালিতে এসব গৃহ নির্মাণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় প্রথম বরাদ্দ ১৬ কোটি

সংস্কার করতে হবে জনবান্ধব লোক দিয়ে; জাতিসংঘের সদর দফতরে সামনে জেএসএফ বাংলাদেশ

ঈদগাঁওতে মুদির দোকানের টিনের চাল কেটে চুরি : চরম আতংক 

রাণীশংকৈলে আ’লীগ থেকে কাউন্সিলর তালেবকে বহিষ্কার

খুলনার পাইকগাছায় ডাস্টবিনের সংকটে পড়েছে পৌরবাসী

ইসলামপুরে হচ্ছে অক্সিজেন সাপোর্ট সেন্টার

ঝিনাইদহে জাতীয় পার্টির চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

রাণীনগরে যুবদল নেতার উপর মূখোশধারীদের হামলা

রাণীনগরের আবাদপুকুর-আদমদীঘি সড়কের মেরামত কাজের উদ্বোধন

ডাসারে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্নের দোকান!