বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী : নারী-কন্যার সুরক্ষা করি‚ সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রায়পুরা উপজেলা হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সোমবার(০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শফিকুল ইসলাম।

প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী কমিশনার ভূমি বলেন‚নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায় নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন‚জায়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন সহকারী কমিশনার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা:ফাতেমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা খান‚রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা,সভাপতি তৌফিকুল হক,সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমূখ।

চার জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী: বিলকিছ আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী:বিনা বেগম, সফল জননী: সাহিদা রবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন: কাবলী তালুকদার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাজ সম্পন্ন না করেই লাপাত্তা ঠিকাদার, দূর্ভোগে ইউনিয়নবাসী

দেবহাটার বিভিন্ন ইউনিয়নে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রেমের টানে রংপুরের নিপা উখিয়াতে; জীবনসঙ্গী হলেন পঙ্গু হুমায়ুনের

বরগুনায় ডিবির অভিযানে গাঁজা সহ আটক ১ 

সি আই এস এর উদ্যোগে জুনিয়র হাই স্কুলের জন্য দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসবিএসকেএস এর পথচলার ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ 

তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলি

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন পিবিআই’র এএসআই সাইফুল ইসলাম; শোক প্রকাশ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার