বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রুপপুরে পৌছালো পারমানবিক বিদ্যুত কেন্দ্রের প্রথম চালানের ইউরেনিয়াম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

উজ্জল প্রধান: দেশের ইতিহাসে প্রথম ও বৃহত্তর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৬ মিনিটে ইউরেনিয়ামের গাড়িবহর রূপপুর পারমাণবিক প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।

রূপপুর প্রকল্পে ইউরেনিয়ামের গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা দুদেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানান।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের এ চালান। বিশেষ নিরাপত্তাবলয়ে ঢাকা থেকে সড়কপথে এই ইউরেনিয়ামের চালান শুক্রবার ভোরে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এজন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৭টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

৫ অক্টোবর রূপপুর প্রকল্পে জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান ঘিরে প্রকল্প এলাকায় অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে রাশিয়া থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঈশ্বরদীর রূপপুরে অবস্থান করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার কুলিয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও জনতার উদ্যোগে আলোচনা সভা

বর্ষায় বেহাল অবস্থা আমতলী শহরের প্রাণকেন্দ্রের সড়কটি; দুর থেকে দেখলে মনে হবে খালে অটো চলছে

সালিসে চড়ের জেরে ইউপি সদস্যের মাথা ফাটালেন মাদক ব্যবসায়ী

সিংড়ায় সার বিক্রেতার জরিমানা

ঘুর্ণিঝড় মিধিলি’র তান্ডবে আমতলীতে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সিরাজুল ইসলাম

বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ; যাত্রী কল্যাণ সমিতি

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত 

ডোমারে তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা নাটক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

গংগাচড়া জামায়াতে ইসলামী ওলামা বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠন