বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় আয়াকে উত্যক্ত করার কারনে মাদ্রাসা শিক্ষক বরখাস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শার্শার পল্লীতে মাদ্রাসার আয়া’কে উত্যক্ত করার কারনে এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। অভিযোগ সুত্রে জানা যায়, শার্শার লাউতাড়া রাবেতাতুল উলুম দাখিল মাদ্রাসার এবতেদায়ি মৌলভী শিক্ষক আলিমুর রহমান একই প্রতিষ্ঠানের মহিলা আয়াকে প্রায়ই শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে উত্তক্ত করে আসছিল। তিনি বারবার নিষেধ করা সত্বেও লম্পট শিক্ষক বাঁধা মানেনি। সম্প্রতি আবারও একইভাবে উত্যক্ত করলে তিনি প্রতিবাদ করে ওঠে। এ সময় শিক্ষক আলিমুর তার মুখ চেপে ধরে। এ সময় আয়ার কন্য সন্তান বিষয়টি দেখে ফেললে শিক্ষক সেখান থেকে সরে পড়ে।

গত ৩ সেপ্টেম্বর বিষয়টি প্রতিষ্ঠানটির সভাপতি বরাবর সু-বিচার দাবি করে উক্ত আয়া অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির অভ্যন্তরে তদন্ত কমিটির সামনে আয়া সহ তার ৫ বছরের কন্যা সন্তান ঘটনার সত্যতা তুলে ধরেন। ফলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ উক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

এ ব্যাপারে উক্ত আয়া’র কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিবেদককে পূর্বের ঘটনা সহ ঘটনার সত্যতা জানান।

এ বিষয়ে শিক্ষক আলিমুর রহমান এ বিষয়ে জানান, আমাকে প্রতিষ্ঠান থেকে সরানোর জন্য একটি মহল ষঢ়যন্ত্র করে চলেছে। এ ঘটনাও ষঢ়যন্ত্রের একটি অংশ।

প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক জানান, উক্ত শিক্ষক আলিমুর রহমান এ ধরনের কর্মকান্ড সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন দীর্ঘদিন ধরে। তার উক্ত গ্রামে বাড়ি হওয়ায় অধিকাংশ শিক্ষককে মারধর সহ হুমকি ধামকি দিয়ে আসছে। তার দাপটের সামনে সকল শিক্ষক কর্মচারি অসহায়। উক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির সুপার’কেও মারধরের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আকরাম আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টির সত্যতা মেলায় উক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বিষয়টির তদন্ত করলে আপনারা জানতে পারবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুরের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মানাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

কর্ণফুলীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১লাখ গাছের চারা রোপণের উদ্যোগ 

শার্শায় পাট বোঝায় ট্রাকে পৃষ্ট হয়ে ভ্যান চালক নিহত

গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ

ঝিনাইদহে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশী অ্যামেরিকান কর্মকর্তার পদোন্নতি

সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় 

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষ্যে সীতাকুণ্ড ছাত্রদলের বর্ণাঢ্য র ্যালী

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন শিক্ষক; অভিভাবক মহলের ক্ষোভ