বাংলাদেশ সকাল
বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিখা ও রাশেদুল দম্পতিকে সম্মানিত করেছেন শিলা ও লিটন দম্পতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের লায়োলা ইউনিভার্সিটির পিএইচডি”র শিক্ষার্থী মেহেরুন্নেসা শিলা ও রাশেদুল দম্পতি তাদের সন্তানদের নিয়ে নিউইয়র্ক সিটিতে বড়দিন ও ইংরেজী নববর্ষ উদযাপনে আসলে গত ২৮ ডিসেম্বর’২৩ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায় ম্যানহাটনের ১০৬ এভিনিউ বি এবং ৭ স্ট্রীটে তাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করেন জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) এর প্রতিষ্ঠাতা ও জেএসডি এর সাবেক নেতা হাজী আনোয়ার হোসেন লিটন ও সহধর্মীনী সাংস্কৃতিক সংগঠক তাসলিমা আক্তার শিলা, খবর বাপসানিউজ।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.এইচএম ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক,কলামিস্ট ও মুধারার রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন,  জেএসডি এর সাবেক নেতা ও সংগঠক সামসুদ্দিন আহমেদ শামীম, সাংবাদিক জেডএম ফয়সল, কমিউনিটি এক্টিভিস্ট হারুন অর রশিদ বাবুল, সমাজ হিতয়ষী আবুল খায়ের, মিসেস ফখরুল ইসলাম ও সংস্কৃতিক সংগঠক রোম্পা আক্তার।

অনুষ্ঠানের প্রারম্ভে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ এবং ৩ লক্ষ সম্ভ্রম হারানো নারী, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে নিহত শহীদসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, মেহেরুন্নেসা শিলা ঢাকার ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা ও কলাম লিখে বিশেষ সমাদৃত। তিনি একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন এবং বেলজিয়ামে এক বছরের বিশেষ শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন।

অত্যন্ত মেধাবী মেহেরুন্নেসা শিখা পিএইচডি সম্পন্ন করে তার বর্তমান কর্মস্থল আন্তর্জাতিক সংস্থায় উৎসর্গ করবেন বলে জানা গেছে।

সংবর্ধনা শেষে সবাইকে রকমারী সুস্বাদু ভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরের বিলকৃষ্ণপুর গ্রামীণ সড়কটির বেহাল দশা

রাণীশংকৈলে ২টি ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা 

খাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্যদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

দেবহাটায় বই মেলা উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান 

ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৫

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো

ময়মনসিংহের ফুলপুর সদর ইউনিয়নসহ ১০ ইউনিয়ন ও পৌরসভায় পৌঁছায়নি কোন ত্রাণ 

পাইকগাছায় রেশনের চাউল ওজনে কম ডিলারকে জরিমানা