বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

 

মাহবুব খান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাস্টার,জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আমজাদ হোসেন প্রধান,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি মো: মাহবুব আলম মোল্লা তাজুল,সাধারণ সম্পাদক শেখ কামাল,সাবেক ছাত্রনেতা কাদির মিষ্টারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কলেজগেইট এ অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। সভাশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে বই বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আজকের সংবাদ পত্রিকায় প্রতিনিধি নিয়োগ পেলেন রকিবুল; ঈশ্বরদী মডেল প্রেসক্লাবের চা চক্র ও আলোচনা সভা

বাগমারা উপজেলা কৃষক লীগের আয়োজনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত 

মেহেরপুর জেলা প্রশাসনে ৩ সহকারী কমিশনারের যোগদান 

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত 

চৌফলদণ্ডীতে প্রবাসীর খামার থেকে গরু চুরি, জনমনে আতংক  

দেবহাটায় বিআরডিবির আয়োজনে কিশোরদের প্রশিক্ষন

‘অটো পাসের দাবিতে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের স্মারক লিপি ও অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে ২০টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়-ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

রিক্সা চুরি যাওয়ার পর উপহারে খুশি তোফাজ্জল