বাংলাদেশ সকাল
বুধবার , ২০ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার : সমাজকল্যাণ মন্ত্রী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

 

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধি : শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকে। তাই জনগণ বারবার আওয়ামী লীগ কে নির্বাচিত করে দেশ ও মানুষের দ্বায়িত্ব অর্পন করে বলে মন্তব্য করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত মত বিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি আরও বলেন,শেখ হাসিনা সরকার কৃষকের মুখে হাসি ফুটিয়েছে।বিএনপি জামাতের নিন্দা করে মন্ত্রী বলেন,বিএনপি জামায়াত সরকার কোন দিন দেশবাসীকে কিছুই দিতে পারেনি।কৃষকরা সার চাওয়ার কারণে কৃষকের বুকে গুলি চালিয়েছিলো কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষকদের ন্যায্য দাবি গুলো পূরণ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নিরিহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা প্রকাশ করে দ্রুত গণহত্যা বন্ধের আহ্বান জানান।

 

আয়োজিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইব্রাহিম হোসেন,জাকিরুল ইসলাম সান্টু,বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, রাজশাহী জেলা মহিলা লীগের সভাপতি এ্যাড. মর্জিনা পারভিন,যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, উপজেলা মহিলা লীগের সভাপতি কোহিনূর বানু,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মৃধা মনসুর সহ প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি’র একক পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

ডিমলায় রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন

গাজীপুরে টানা ৩০ ঘণ্টা মহাসড়ক অবরোধ শ্রমিকদের; ৩০ কারখানা ছুটি ঘোষণা

পাইকগাছায় শ্বশুর বাড়ির লোকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবী রাজশাহীতে জাসদের বিক্ষোভ

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নাটোরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা 

বেনাপোল বন্দর নিরাপত্তায় পিমা সিকিউরিটির ইনচার্জ মিজানুর বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত