বাংলাদেশ সকাল
সোমবার , ৭ জুলাই ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে জনগণের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. প্রিয়াংকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

 

কাকন সরকার (শেরপুর প্রতিনিধি): শেরপুর-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা জেলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

৬ জুলাই (রবিবার) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন,

“বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শেরপুর উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিল। কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী করা জরুরি।”

সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম। তিনি বলেন, “শেরপুরে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দায়েরকৃত তিনটি হত্যা মামলার চার্জশিটে যদি কোনো ছাত্র হত্যার প্রত্যক্ষ আসামি বাদ পড়ে থাকে, তা জেলা বিএনপি কিছুতেই মেনে নেবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। তিনি অভিযোগ করেন,“বর্তমানে সরকারি অফিস-আদালতে এখনও ফ্যাসিস্ট সরকারের ছায়া রয়ে গেছে। প্রশাসন সঠিকভাবে কাজ করছে না এবং কিছু মনোনীত ব্যক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ—আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, শেরপুরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকেই বিজয়ী করতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সান্তাহারে প্রশিকার পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

মূলধারার সিডিসি’র সম্পাদক দেলওয়ার মানিকের স্বপরিবারে ওমরাহ্ পালনে সৌদি যাত্রা

গদখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

তানজানিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী’র বরণ

রাণীশংকৈলে মসজিদ মাদ্রাসার সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

পোকখালী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা 

যুক্তরাষ্ট্রকে খনিজ চুক্তির প্রস্তাব পুতিনের  

রায়পুরায় পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩