বাংলাদেশ সকাল
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে রাস্তার পাশে ধানক্ষেতে মিললো অটোচালকের মরদেহ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলায় রাস্তার পাশে একটি ধান খেতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ এপ্রিল) রাতের কোন এক সময়ে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর বাজার থেকে মির্জাপুর, কান্দিপাড়া বিএম কলেজের রোডের পাশে ধান খেতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিটির নাম আঃ লতিফ (৫৫) অটো চালক ৪ সন্তানের জনক। তিনি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আঃ মালেকের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আঃ লতিফ পেশায় অটো চালক। তিনি প্রতিদিনের মতো তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেননি। এদিকে রোববার রাতের কোন এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করতে কৌশলে তার অটোরিকশাটি ভাড়া নিয়ে শেরপুর তাতালপুর বাজার থেকে মির্জাপুর, কান্দিপাড়া বিএম কলেজ রোডে একটি ধান খেতের পাশে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান ক্ষেতের পাশে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই অটো চালকের লাশ উদ্ধার করেন। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালক আঃ লতিফের একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার লাশ শনাক্ত করেন।

পুলিশের ধারণা, আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেই তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া 

সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত

জামালপুরে রিভারভিউ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের দেয়ালিকার মোড়ক উন্মোচন

পোকখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, চেয়ারম্যানের গড়িমসিতে দুর্ভোগে ১০ হাজার মানুষ

গুরুদাসপুরে ঈদে মিলাদুন্নবী পালিত 

দেবহাটায় মাদ্রাসা সুপারের দূর্নীতির বিরুদ্ধে অপর শিক্ষকদের সংবাদ সম্মেলন 

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

বাগমারায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির নিকট নির্বাচন অনুসন্ধান কমিটির সুপারিশ